সব সম্প্রদায়ের জন্য নিরাপদ চট্টগ্রাম গড়তে চাই: মেয়র শাহাদাত

সব সম্প্রদায়ের জন্য নিরাপদ চট্টগ্রাম গড়তে চাই: মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমরা চট্টগ্রামকে একটি শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এই শহরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে উৎসব পালন করছেন।

চসিক সর্বদা চেষ্টা করছে যাতে ধর্মীয় উৎসব নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকতে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।  

তিনি বলেন, পূজা উপলক্ষে নগরের বিভিন্ন মণ্ডপে সার্বিক সহযোগিতা প্রদান, বিদ্যুৎ ও আলোকসজ্জা সংস্কার, রাস্তা সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সিটি করপোরেশন সম্পন্ন করেছে। মেয়র হিসেবে আমি সব ধর্মের মানুষের জন্য নিরাপদ চট্টগ্রাম গড়তে চাই। সবার সহযোগিতা নিয়ে আমি গড়ে তুলব ‘সেফ চট্টগ্রাম’।  

এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম,  টুরিস্ট পুলিশ ইনচার্জ এসএম কামরুজ্জামান, সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ, সহ-সভাপতি প্রদীপ শীল, যুগ্ম সাধারণ সম্পাদক রতন চৌধুরী, বিপ্লব সেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক অঞ্জন দত্ত, সাবেক সাধারণ সম্পাদক রত্নাকর দাস টুনু, শ্রীপ্রকাশ দাস অসিত, হিল্লোল সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এআর/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin