বংশালে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার

বংশালে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার

রাজধানীর বংশাল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. তাজুল ইসলাম হৃদয় (২৯), আব্দুল গাফফার (৩৮), মো. জনি মোড়ল (২৯), মো. আতাউর রহমান (৩৩) ও মো. শাহিন (২৫)। তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, দুটি ছুরি, একটি দা এবং ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, ১৭ অক্টোবর রাতে র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বংশাল থানার আরমানিটোলা তিন রাস্তার মোড়ে অভিযান চালায়। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ডাকাতির প্রস্তুতির জন্য সমবেত হয়ে পরিকল্পনা করার সময় পাঁচ জন সংঘবদ্ধ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে বংশাল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin