আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার (১৭ অক্টোবর) মধ্যরাতে আফগান প্রদেশ পাকতিকার তিনটি স্থানে এই হামলা চালানো হয়।

একজন তালেবান কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এই হামলার জবাব আফগানিস্তান দেবে।

হামলার পর আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, পরিস্থিতি শান্ত করতে শনিবার (১৮ অক্টোবর) দোহায় দুই দেশের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে। এতে আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নিয়েছে। পাকিস্তানের পক্ষে অংশ নিচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিক।

এদিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, হামলার সময় স্থানীয় এক ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়া তিনজন খেলোয়াড়সহ আটজন নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে আফগানিস্তান আগামী মাসে পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বোর্ডটি।

পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেছেন, তাদের বিমান ‘হাফিজ গুল বাহাদুর গ্রুপ’ নামে একটি সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে। ইসলামাবাদ বলছে, সম্প্রতি এই গোষ্ঠীর আত্মঘাতী হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর সাত সদস্য নিহত হয়েছিলেন।

অন্যদিকে আফগান গণমাধ্যম সূত্রে জানা গেছে, কান্দাহারের স্পিন বোলদাক জেলায় পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় আরও অন্তত ৪০ জন নিহত ও ১৭০ জন আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

সূত্র: এএফপি, টিওলস নিউজ, আফগান টাইমস

এমজে

Comments

0 total

Be the first to comment.

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা Banglanews24 | আন্তর্জাতিক

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

জামায়াতে ইসলামীর হাতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের রক্ত লেগে আছে উল্লেখ করে বাংলাদেশে হাইকমিশনারের...

Sep 12, 2025
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Banglanews24 | আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

ফিলিস্তিনের গাজা শহরে গত দুই বছর ধরে চলমান আগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসর...

Sep 17, 2025
ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড Banglanews24 | আন্তর্জাতিক

ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড...

Sep 12, 2025

More from this User

View all posts by admin