স্কয়ার লঞ্চ করলো জাপানের সার্ভো টেকনোলজিতে তৈরি সুপারমম সুপার প্যান্ট

স্কয়ার লঞ্চ করলো জাপানের সার্ভো টেকনোলজিতে তৈরি সুপারমম সুপার প্যান্ট

স্কয়ারের বেবি কেয়ার ব্র্যান্ড সারা বাংলাদেশের রিটেইলারদের সঙ্গে নিয়ে শনিবার (১৮ অক্টোবর) নারায়ণগঞ্জ রূপসী ফ্যাক্টরিতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করলো জাপানের সার্ভো টেকনোলজিতে তৈরি প্যান্ট স্টাইল ডায়াপার সুপারমম সুপার প্যান্টস।  

ডায়াপারের ব্যাপারে মায়েদের চাহিদা সর্বোচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন, লিকেজপ্রুফ এবং আরামদায়ক ডায়াপার।

নতুন ও ভবিষ্যৎ মায়েদের সুবিধার্থে এদিন আরও উদ্বোধন করা হয় মোবাইল অ্যাপ ‘সুপারমম’, যার মাধ্যমে গর্ভকালীন সময়ে এবং সন্তান বেড়ে ওঠার বিভিন্ন ধাপে মায়েরা পাবেন প্রয়োজনীয় পরামর্শ ও সাপ্তাহিক আপডেট। সম্পূর্ণ ফ্রি এ অ্যাপে থাকছে ডাক্তার ও সাইকোলজিস্টদের পরামর্শে তৈরি তথ্যবহুল আর্টিকেল এবং ভিডিও - যা প্রতিটি মায়ের পাশে থাকবে নির্ভরযোগ্য সহায়ক হিসেবে।  

প্রতিষ্ঠানটির ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নারায়ণগঞ্জের রূপসীতে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী এবং স্কয়ার গ্রুপের তৃতীয় প্রজন্মের সদস্যরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সারাদেশ থেকে আগত শতাধিক সুপারমম সুপার পার্টনার্স যাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। এছাড়াও উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

দেশের মানুষের হেলথ অ্যান্ড হাইজিন নিশ্চিত করতে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যে পদক্ষেপ নিয়েছিলেন, তার ধারাবাহিকতায় বর্তমান পরিচালকরা মা ও শিশুর স্বাস্থ্যের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা আশা প্রকাশ করেন, প্রিমিয়াম কোয়ালিটির এ ডায়াপার দেশের বাজারে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে এবং খুব দ্রুতই মায়েদের আস্থার প্রতীকে পরিণত হবে সুপারমম সুপার প্যান্টস।

আরআইএস

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন Banglanews24 | কর্পোরেট কর্নার

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন

দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা প্রতিষ্ঠ...

Sep 25, 2025
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন Banglanews24 | কর্পোরেট কর্নার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের প্র...

Sep 13, 2025

More from this User

View all posts by admin