রাজধানী ঢাকার বনশ্রীতে চালু হয়েছে ‘মাইক্লো বাংলাদেশ’র নতুন আউটলেট। শুক্রবার (১০ অক্টোবর) কোম্পানির পরিচালক এ এইচ এম আরিফুল কবির এ আউটলেটের উদ্বোধন করেন। এ সময় মাইক্লোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত তৈরি পোশাকের ব্র্যান্ড ‘মাইক্লো বাংলাদেশ’। গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত ও পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘মাইক্লো’।
এতে আরও বলা হয়, দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডটি মাত্র দুই বছরেরও কম সময়ে ১৬টি শোরুম চালু করে নতুন মাইলফলক অর্জন করেছে।
আন্তর্জাতিক মানের বিক্রয় সেবা নিশ্চিত করতে চান এমন অঙ্গীকার ব্যক্ত করে প্রতিষ্ঠানটির পরিচালক এ এইচ এম আরিফুল কবির বলেন, ‘প্রাথমিকভাবে বাংলাদেশের বাজারকে টার্গেট করে মাইক্লোর যাত্রা শুরু হলেও আমাদের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে বাংলাদেশের বাজারে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে মাইক্লোকে প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আমরা গ্রাহকদের আরও কাছে পৌঁছাতে নতুন শো-রুম ও নতুন ডিজাইন–কালেকশন নিয়ে আসছি।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য তিন দিনব্যাপী আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি রয়েছে সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়। শিগগিরই আরও কিছু শাখা চালুর মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ মাইক্লো বাংলাদেশ।