বোরকা পরে দুই সন্তানকে নিয়ে হাসপাতালে পরীমনি

বোরকা পরে দুই সন্তানকে নিয়ে হাসপাতালে পরীমনি

দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে টিকা দেওয়ার জন্য হাসপাতালে গেলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এ সময় তাকে বোরকা পরা অবস্থায় দেখা যায়।

বুধবার (১ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। ভিডিওতে দেখা যায়, বোরকা পরে দুই সন্তানকে নিয়ে গাড়িতে করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথেই সন্তানদের সঙ্গে গল্প করেন, হাসেন, আদর করেন।

পরে হাসপাতালে গিয়ে শিশু দুজনকে টিকা দেন তিনি। ভিডিওটির ক্যাপশনে পরীমনি লেখেন-আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা (প্রিয়ম) বেশি কান্না করে নাই। বড় জনকে দেখেন, কী করে।

ভিডিওটি শেয়ার করার পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই পরীমনির বোরকা পরা লুক এবং মায়ের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন।

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin