বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে ডাকাতি

বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে ডাকাতি

চট্টগ্রাম: বোয়ালখালীতে পুলিশ পরিচয় দিয়ে দুই বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে।  

বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামের আছদ আলী তালুকদার পাড়ার আবুল কাসেম ও কামরুল ইসলামের ঘরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবুল কাসেমের জামাতা মো. মুন্না জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে ১২-১৩ জনের একটি দল মাইক্রোবাসে এসে নিজেদের পুলিশ পরিচয় দেয়। তল্লাশির কথা বলে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা নিয়ে নেয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।  

বিই/টিসি

Comments

0 total

Be the first to comment.

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025
চেম্বার নির্বাচনে আওয়ামী দোসর ও পরিবারতন্ত্র পুনর্বহাল চেষ্টার প্রতিবাদ Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চেম্বার নির্বাচনে আওয়ামী দোসর ও পরিবারতন্ত্র পুনর্বহাল চেষ্টার প্রতিবাদ

চট্টগ্রাম: চিটাগাং চেম্বারের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে ফ্যাসিবাদী পরিবারতন্ত্র পুনর্বহালের অপচে...

Sep 17, 2025

More from this User

View all posts by admin