‘এনজিও’র শতাধিক প্রকল্প বন্ধ, চাকরি হারিয়েছেন ২০ হাজার কর্মী’

‘এনজিও’র শতাধিক প্রকল্প বন্ধ, চাকরি হারিয়েছেন ২০ হাজার কর্মী’

যুক্তরাষ্ট্রের ইউএসএইড’র সহায়তায় বাংলাদেশে পরিচালিত বিভিন্ন এনজিও’র ১০০টির বেশি প্রকল্প বন্ধ হয়ে গেছে। এর ফলে ২০২৫ সালে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০ হাজার কর্মী চাকরি হারিয়েছেন। আরও বেশ কিছু এনজিওর গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থবির অথবা বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো গণসাক্ষরতা অভিযানের এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী সই করা ওই পত্রে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, কোভিড মহামারি, জলবায়ু পরিবর্তন ও যুদ্ধ বিগ্রহের কারণে আন্তর্জাতিক দাতাগোষ্ঠী এবং উন্নয়ন সহযোগীদের বৈদেশিক সহায়তা তহবিলের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। যা বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বা এনজিওদের উন্নয়ন উদ্যোগ ও মানবিক সহায়তা প্রকল্পগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

এতে বলা হয়, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ইউএসএইড এর সহায়তায় বাংলাদেশে পরিচালিত ১০০টির বেশি প্রকল্প বন্ধ হওয়ার কারণে ২০২৫ সালে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০,০০০ কর্মী চাকরি হারিয়েছেন। বেশ কিছু এনজিওর গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থবির অথবা বন্ধ হয়ে গেছে।

চলমান এই অর্থায়ন সংকট উত্তরণে সম্ভাব্য সমাধান, করণীয় ও কৌশল খুঁজে বের করতে গণসাক্ষরতা অভিযান আগামী ১৮ অক্টোবর শনিবার সকাল ১১টায় ঢাকার আগারগাঁও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে মত বিনিময় সভার আয়োজন করেছে।

‘বৈশ্বিক ও অন্যান্য কারণে সৃষ্ট অর্থায়ন সংকটের প্রেক্ষিতে বাংলাদেশে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান উপস্থিত থাকবেন। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা, দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থা, প্রাইভেট সেক্টর, গণমাধ্যম, ও দেশের বিভিন্ন জায়গা থেকে আগত গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংগঠনের দেড় শতাধিক প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে পত্রে জানানো হয়।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin