বড় পর্দায় বাংলাদেশের খেলাসহ এশিয়া কাপের ফাইনাল দেখাবে ডাকসু

বড় পর্দায় বাংলাদেশের খেলাসহ এশিয়া কাপের ফাইনাল দেখাবে ডাকসু

এশিয়া কাপের সুপার ফোরে ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচসহ ফাইনাল খেলা বড় পর্দায় দেখানোর ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে জায়ান্ট স্ক্রিনে সরাসরি দেখানো হবে বাংলাদেশ-ভারত ম্যাচ। শুধু তাই নয়, ধারাবাহিকভাবে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ এবং ২৮ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ একই স্থানে দেখানো হবে।

ডাকসুর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ছেলে ও মেয়েদের জন্য আলাদা বসার ব্যবস্থা থাকছে, যেন সবাই স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারেন। উল্লাস, করতালি আর স্লোগানে উৎসবমুখর পরিবেশে মেতে উঠবে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্ধু-বান্ধব মিলে মাঠে বসে ক্রিকেট দেখার এই মুহূর্ত হয়ে উঠবে স্মরণীয় ও আনন্দঘন।

এফএআর/ইএ/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin