সুপার টাইফুন রাগাসার তাণ্ডব: তাইওয়ানে ১৪ জন নিহত, নিখোঁজ ৩০

সুপার টাইফুন রাগাসার তাণ্ডব: তাইওয়ানে ১৪ জন নিহত, নিখোঁজ ৩০

দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী সুপার টাইফুন রাগাসার আঘাতে বিপর্যস্ত হয়েছে তাইওয়ান। এ পর্যন্ত দেশটিতে ১৪ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৩০ জনের খোঁজ মেলেনি।

রাগাসার প্রভাবে তাইওয়ানের পাশাপাশি দক্ষিণ চীন সাগরের অপর স্বায়ত্তশাসিত দ্বীপ ভূখণ্ড হংকংয়েও বুধবার দিনভর ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাত হয়। তবে হংকং থেকে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় উপকূলে ভয়াবহ তাণ্ডব চালিয়ে সোমবার বিকেল ৩টার দিকে (স্থানীয় সময়) প্রথম আঘাত হানে রাগাসা। ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগের প্রবল বাতাসে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মঙ্গলবার রাতের দিকে টাইফুনটি প্রবেশ করে তাইওয়ানের উপকূলে।

ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাগায়ানের বাতানিজ দ্বীপের উপকূলে প্রথম আছড়ে পড়েছিল রাগাসা। দ্বীপটি তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলের খুব কাছাকাছি হওয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানেই তাইওয়ানকে তছনছ করে দেয় এই সুপার টাইফুন।

ফিলিপাইন, চীন ও তাইওয়ানের আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ চীন সাগরের একটি শক্তিশালী নিম্নচাপ থেকে সৃষ্ট এই রাগাসা এতটাই শক্তিধর যে তাকে ‘সুপার টাইফুন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

তাইওয়ানের জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধারকাজে তৎপরতা চালাচ্ছে। নিখোঁজদের খোঁজে বিপুল সংখ্যক উদ্ধারকর্মী কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এমজে

Comments

0 total

Be the first to comment.

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা Banglanews24 | আন্তর্জাতিক

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

জামায়াতে ইসলামীর হাতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের রক্ত লেগে আছে উল্লেখ করে বাংলাদেশে হাইকমিশনারের...

Sep 12, 2025
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Banglanews24 | আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

ফিলিস্তিনের গাজা শহরে গত দুই বছর ধরে চলমান আগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসর...

Sep 17, 2025
ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড Banglanews24 | আন্তর্জাতিক

ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড...

Sep 12, 2025

More from this User

View all posts by admin