ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

ব্রাহ্মণবাড়িয়ার ননবীনগরে বজ্রপাতে হাবিবুর রহমান (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, হাবিবুর রহমান ওই এলাকার বাবুল মিয়ার ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, বিকেলে সহপাঠীদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, ঘটনাটি আমি অবগত নই। খোঁজ নিচ্ছি।

আবুল হাসনাত মো. রাফি/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin