‘মন খারাপের দিনে’ এক ছাতায় আরশ-মাহি

‘মন খারাপের দিনে’ এক ছাতায় আরশ-মাহি

অরণী নামে এক মেয়েকে এলাকার বখাটে ছেলে তারিকুল উত্ত্যক্ত করে। নানাভাবে অরণীর কাছে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মোটেও পাত্তা দেয় না। তার আবার দুইদিকে সমস্যা। সে তারিকুলকেও থামাতে পারে না আবার বাবার কাছেও বলতে পারে না। 

এমনই এক মহল্লার প্রেম ও ঘৃণার গল্পে এক ছাতার নিচে দাঁড়ালেন সময়ের দুই জনপ্রিয় মুখ আরশ খান ও সামিরা খান মাহি। আশা মাল্টিমিডিয়া নিবেদিত এই নাটকের নাম ‘মন খারাপের দিনে’।

নাটকটি নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। গল্প ও চিত্রনাট্যও তারই। প্রধান সহকারী পরিচালক ছিলেন আজহারুল ইসলাম অভি।

নাটকটি নিয়ে আশা মাল্টিমিডিয়ার কর্ণধার আকাশ রহমান বলেন, ‘আমরা এটিভি ইউএসএ-এর মাধ্যমে বাংলা নাটককে আমেরিকাসহ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। সে কারণে আমাদের যাত্রা শুরু করেছি। ভালো একটি গল্পে নির্মিত এই নাটকটি দেখে সকলেই বিনোদিত হবে এবং সামাজিক একটি বার্তা পাবে। দর্শকের সহযোগিতা পেলে আমরা নিয়মিত নাটক নিয়ে আসতে চাই।’ jwARI.fetch( $( "#ari-image-jw68e52193df8ea" ) ); ঢাকা ও ঢাকার বাইরে চিত্রায়িত নাটকটিতে আরও অভিনয় করেছেন রওনক রিপন, খলিলুর রহমান কাদেরী, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, রাজু আহসান, জ্যাক সজলসহ অনেকে।

নাটকটি ইশতিয়াক আহমেদের কথায়, তাসনুভের সংগীতে নিজের সুরে গান গেয়েছেন লুৎফর হাসান। ৯ অক্টোবর এটিভি ইউএসএ-এর ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত হবে।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin