ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার দারুণ নাজাত মহিলা মাদ্রাসায় ট্রান্সফরমার বিস্ফোরণে শিশুসহ আট জন দগ্ধ হয়েছেন। বুধবার দিবাগত রাতে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আলিয়া নামে এক নারীর হাতের অবস্থা গুরুতর। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন তিনি। অন্যদের শরীরে ২ শতাংশ থেকে ১৪ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। তারা আশঙ্কামুক্ত। মোট তিন জনকে ভর্তি করা হয়েছে এবং বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।