ব্রাহ্মণবাড়িয়ায় উবায়দুল মোকতাদিরের ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় উবায়দুল মোকতাদিরের ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। আজ রোববার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী মোড়ে সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

সমাবেশে উবায়দুল মোকতাদির চৌধুরীকে ২০১৬ ও ২০২১ সালের সংঘর্ষে ১৬ জনের হত্যার মূলহোতা দাবি করে জামিন নামঞ্জুর এবং সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে এনে বিচারের দাবি জানানো হয়।

আজ সকাল ১০টা থেকে হেফাজতে ইসলামের নেতা–কর্মীসহ জেলার বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউতলী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য দেন জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মোবারকুল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাসেমী, জ্যেষ্ঠ সহসভাপতি মুফতি বোরহান উদ্দিন কাসেমী, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ইউসুফ ভূঁইয়া, যুববিষয়ক সম্পাদক জুনায়েদ কাসেমী, প্রচার ও প্রকাশনা সম্পাদক উবায়দুল্লাহ মাদানী, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়কারী আবদুল্লাহ আল জিহান মাহমুদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া আলেম-ওলামাদের পূণ্যভূমি। উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়াতে আলেম-ওলামাদের রক্ত ঝরিয়েছেন। ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার শত বছরের বেশি পুরোনা জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও পুলিশে নেতৃত্বে হামলা হয়। হামলায় সে সময় মাদ্রাসাছাত্র হাফেজ মাদুসুর রহমানকে হত্যা করা হয়। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়। সে সময় ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে ১৫ জন নিহত হন।

এসব আন্দোলনে মোকতাদির চৌধুরীর প্রত্যক্ষ মদদে ব্রাহ্মণবাড়িয়া হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এতে ১৬টি তাজা প্রাণ ঝরে গেছে। এসব হত্যাকাণ্ডের দায়ে মোকতাদির চৌধুরীকে ফাঁসি দিতে হবে। ১৬ জন ছাত্র জনতাকে নৃশংসভাবে হত্যা করার নেতৃত্বদানকারী ও ফ্যাসিস্ট আমলের বহু অপকর্মের মূলহোতা মোকতাদির চৌধুরীর সব ধরনের জামিন নামঞ্জুরসহ ব্রাহ্মণবাড়িয়ার আদালতে এনে বিচার কার্যক্রম শুরু করতে হবে। এ ছাড়া সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে হাজির করে দ্রুত বিচার কাজ শেষ করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, ২০২৪‍–এর গণ–অভ্যুত্থানে নেতা–কর্মীদের আত্মত্যাগের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ ব্রাহ্মণবাড়িয়ায় আলেমদের ওপর অত্যাচারের বিচার করতে হবে।

উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী। গত বছর ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে ৬টি হত্যাসহ অন্তত ৯টি মামলা হয়েছে। গত বছরের ৩১ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin