কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে নির্মাণাধীন ভবনে বিদুৎস্পৃষ্ট হয়ে  জাকির হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনা ঘটে।

জাকিরের সহকর্মী মো. রুবেল জানিয়েছেন, কদমতলী থানার শনির আখড়ার পলাশপুরে নির্মাণধীন একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় রাজমিস্ত্রির হেলপার জাকির হোসেন বৈদ্যুতিক তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।

সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর বারোটার পর তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জাকির হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর গ্রামের দীন ইসলামের ছেলে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin