ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, চিকিৎসা চলছে লন্ডনে

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, চিকিৎসা চলছে লন্ডনে

বাংলাদেশের রুপালী পর্দার খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন।

বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইলিয়াস কাঞ্চনের ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। কানাডা থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বাবার অসুস্থতার বিষয়টি তুলে ধরেন এবং দেশবাসীর কাছে দোয়া চান।

মিরাজুল মইন জয় বলেন, চলতি বছরের শুরু থেকেই ইলিয়াস কাঞ্চনের শারীরিক নানা সমস্যা দেখা দেয়। কথা বলতে অসুবিধা হতো, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছিল। গত ৯ এপ্রিল তাকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হলে দীর্ঘ পরীক্ষার পর মাথায় টিউমার ধরা পড়ে। পরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের মেডিক্যাল বোর্ড অপারেশনকে ঝুঁকিপূর্ণ বলে মত দেয়। এ কারণে পরিবারের সিদ্ধান্তে ২৬ এপ্রিল তাকে লন্ডনে নেওয়া হয়।

তিনি বলেন, লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান, টিউমারটি ব্রেনের গভীরে হওয়ায় পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। আংশিক অপারেশনের পর অবশিষ্ট অংশকে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী দিনগুলোতে পরপর ৩০টি সেশন—সপ্তাহে পাঁচ দিন করে ৬ সপ্তাহব্যাপী রেডিয়েশন ও কেমোথেরাপি চলবে। এরপর চার সপ্তাহ তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। চিকিৎসকরা অনুমতি দিলে তখন তিনি দেশে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন জয়।

তিনি আরও বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসা কঠিন ও ব্যয়বহুল হলেও আমরা তার দ্রুত আরোগ্যের আশায় আছি। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin