শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল থাকলে, অনাস্থা প্রকাশ করবে এনসিপি: সারজিস

শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল থাকলে, অনাস্থা প্রকাশ করবে এনসিপি: সারজিস

পঞ্চগড় করেসপনডেন্ট:

শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত বহাল রাখলে অনাস্থা প্রকাশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। 

বুধবার (১ অক্টোবর) বিকেলে তার নিজ জেলা পঞ্চগড়ের আটোয়ারীর রাধাঁনগর ইউনিয়নের মালিগাঁও তেঁতুলতলা শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, শাপলা প্রতীক পেতে কোনো আইনগত বাধা ছিল না বলেই আমরা চেয়েছি। আমরা মনে করি, কোনো চাপে নির্বাচন কমিশন এই স্বেচ্ছাচার ও বৈষম্যমূলক আচরণ করছে।

তিনি বলেন, আমরা রাজনৈতিক দল হিসেবে এখন নিবন্ধন করার সকল যোগ্যতা অর্জন করেছি। এটা পেতে আমাদের কোনও বাধা নেই। এর পরে আমরা আমাদের যাত্রা শুরু করেছি এক বছর কিন্তু হয়নি। তাতেই আমাদের মার্কা নিয়ে বড় গোষ্ঠীর, বিশাল বড় মাথাব্যথা। মানে তারা মার্কার যে ভার এই চাপটাই তারা নিতে পারছে না। কিন্তু আমরা স্পষ্ট করে বলি যে, আমাদের যদি এখানে কোন আইনগত বাধা থাকত, তাহলে আমরা কথা বলতাম। কিন্তু একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বাধীন প্রতিষ্ঠান যদি এরকম স্বেচ্ছাচারিত আচরণ করে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের দ্বারা এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা যদি এইটা বহাল রাখে আমরা আগামীতে এই নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনে যেতে এনসিপি অনাস্থা প্রকাশ করবে।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যখন আমাদেরকে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয়; এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রথম ব্যর্থতা। দ্বিতীয়ত, যখন মানুষ আবার রাজপথে নামল তাদের জায়গা থেকে এবং নামার পরে মানুষ রাজপথে দিনের পর দিন আন্দোলন করল এবং যমুনা ঘেরাওয়ের পর্যায় পর্যন্ত গেল। তখন তারা এই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে ধাপ সেই ধাপে গেল।

তিনি বলেন, আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই বাংলাদেশ আওয়ামী লীগের আর কোন রাজনীতি চলবে না। এই বাংলাদেশে স্পষ্টভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগ দল হিসেবে আইনগতভাবে নিষিদ্ধ হবে এবং করতে হবে। এটা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

এসময় আরও উপস্থিত ছিলেন, আটোয়ারী উপজেলা এনসিপির নেতাকর্মীসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin