বৃষ্টিতে ভিজে ত্বক-চুলের অবস্থা শোচনীয়?

বৃষ্টিতে ভিজে ত্বক-চুলের অবস্থা শোচনীয়?

বৃষ্টিতে ভিজতে অনেকেরই খুব ভালো লাগে। কেউ কেউ তো আবার বাধ্য হয়েই বাইরে থাকায় বৃষ্টিতে ভিজে যায়।

এ সময় ত্বক-চুলের অবস্থা হয় শোচনীয়। জেনে নিন কীভাবে সুন্দর থেকে প্রিয় মানুষটির সঙ্গে বৃষ্টি উপভোগ করবেন চুল •    বৃষ্টির রোমান্টিক আবহাওয়া, যতই ভালো লাগুক, আমাদের চুলের জন্য মোটেও সুখকর নয়। চুলপড়া ও তৈলাক্ত খুশকির সমস্যা সবাইকে কমবেশি একটু বেশিই ভোগায়।

তাই চুলের ধরণ বুঝে নিন বাড়তি কিছু যত্ন। •    বৃষ্টির পানি মাথায় লাগলে অবশ্যই চুল ধুয়ে ফেলতে হবে। কারণ বৃষ্টির পানি অধিক সময় মাথায় থাকলে মাথার তালু ও চুলের গোড়ায় ফাংগাল ইনফেকশন হতে পারে। •    এসময় বারবার শ্যাম্পু না করে সপ্তাহে দু-তিনবার শ্যাম্পু করা উচিত। •    চুল ধোয়ার পর তাড়াতাড়ি শুকিয়ে ফেলতে হবে, বেশিক্ষণ ভেজা রাখা যাবেনা। •    এই আবহাওয়ায় জলীয় বাষ্প বেশি থাকে, ফলে চুল অগোছালো দেখায়। তাই এ সময় নিয়মিত কন্ডিশনিং করা উচিত। সিলিকন বেস্ড সিরামও ব্যবহার করতে পারেন। •    চুলের যত্নে সপ্তাহে অন্তত একবার চুলে মেহেদি, পেঁয়াজের রস, লেবুর রস, ডিম এবং টক দইয়ের প্যাক লাগিয়ে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করুন। •    এক চামচ ভিনেগার, আধাকাপ টক দই ও একটি ডিম মিশিয়ে চুলে লাগিয়ে আধাঘণ্টা পর ধুয়ে ফেলুন।

ত্বক  •    নিজেকে সিগ্ধ, সতেজ ও আরও সুন্দর রাখতে ত্বকের সাধারণ কিছু যত্ন জেনে নিন।  

•    এই ঋতুতে আমাদের ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। এ সময় প্রয়োজন বাড়তি যত্ন। •    নিয়মিত ত্বক পরিষ্কার রাখতে হবে। ভালো কোম্পানির ক্লিনজার এবং স্ক্র্যাব ব্যবহারে ত্বকের মৃত কোষ সরে গিয়ে ত্বক মসৃণ হবে। •    দিনে বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করতে হবে। এমনকি মেঘলা দিনেও। •    সপ্তাহে অন্তত দু’বার যবের গুঁড়া ও পাকা পেঁপে ত্বকে দিলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হবে ঠিক যেমনটি আপনি চান। •    ভারি মেকআপ যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। •    রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকে গোলাপ জলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে লাগাতে পারেন। ত্বক নরম হবে।   •    বৃষ্টিতে ভিজে পায়ে সংক্রমণ দেখা দিতে পারে। পা শুকনো রাখুন আর নিয়মিত পায়ের যত্ন নিন।   •    বাইরে থেকে ফিরে পা পরিষ্কার করে ধুয়ে নিন •    তোয়ালে দিয়ে পা মুছে ময়েশ্চারাইজিং ক্রিম বা লোশন দিয়ে ম্যাসাজ করুন •    সপ্তাহে অন্তত একবার গরম পানিতে শ্যাম্পু দিয়ে পা ২০ মিনিট ভিজিয়ে রাখুন •    তারপর পায়ে জমে থাকা ময়লা পরিষ্কার করে মুলতানি মাটি ও মধুর প্যাক লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন।  

বৃষ্টির দিনে সব সময় ছাতা বা রেইন কোট সঙ্গে রাখুন।    

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin