চীনে ৮ গোলে জয় পেলো বাংলাদেশ

চীনে ৮ গোলে জয় পেলো বাংলাদেশ

চীনের লিজাংয়ে তিয়ানইউ লিওফাং অনূর্ধ্ব-১৭ আমন্ত্রিত ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশের একাডেমি দল। প্রথম ম্যাচে স্বাগতিকদের সেনইয়াং অনূর্ধ্ব-১৭ দলকে  হারিয়েছিল ৪-০ গোলে। আজ শ্রীলঙ্কার একাডেমি দলকে গোলের মাল পরিয়েছে। ৮-০ গোলে ধসিয়ে দিয়েছে তারা। 

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল লাল সবুজ দল। সোমবার বাংলাদেশের একচেটিয়া আধিপত্যের ম্যাচে মেহেদী ও তাহসান দুটি করে গোল করেন। নাইম,রনি,হেদায়েত ও স্বপন একটি করে গোল করে দলকে বড় জয় এনে দেন। এরপর গ্রুপের শেষ ম্যাচে খেলবে বাংলাদেশ  চীনের ইউহান দলের বিপক্ষে।

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin