ব্র্যাক ব্যাংক ও ভেলক্সপেইজের মধ্যে অ্যাপভিত্তিক রেমিট্যান্স সেবা চালু করতে চুক্তি

ব্র্যাক ব্যাংক ও ভেলক্সপেইজের মধ্যে অ্যাপভিত্তিক রেমিট্যান্স সেবা চালু করতে চুক্তি

অস্ট্রেলিয়ার রেমিট্যান্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভেলক্সপেইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। গত ১৭ সেপ্টেম্বর ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের হেড অব রেমিট্যান্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিল ও ভেলক্সপেইজের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।

অস্ট্রেলিয়ান ট্রানজেকশন রিপোর্টস অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার (অসট্র্যাক) অনুমোদিত ভেলক্সপেইজের রয়েছে নিরাপদ ও ব্যবহারবান্ধব প্ল্যাটফর্ম; যার মাধ্যমে প্রবাসীরা মোবাইল অ্যাপ বা ওয়েব প্ল্যাটফর্ম ব্যবহার করে যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমেই দেশে টাকা পাঠানো নিশ্চিত করতে পারবেন। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য রেমিট্যান্স পাঠানো আরও সহজ ও সুবিধাজনক হবে।

সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও রিয়েলটাইম এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে এখন ভেলক্সপেইজ থেকে ব্র্যাক ব্যাংকে রেমিট্যান্স পাঠানো হবে আরও দ্রুত, নিরাপদ ও নির্বিঘ্ন। এর ফলে অস্ট্রেলিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সহজে ও নিরাপদে তাঁদের উপার্জিত অর্থ দেশে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারদের কাছে পাঠাতে পারবেন। এতে তাঁদের ব্যাংকিং অভিজ্ঞতাও আরও উন্নত হবে।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ট্রেজারি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. শাহীন ইকবাল বলেন, ‘এই অংশীদারত্বের মাধ্যমে আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও নিরাপদ রেমিট্যান্স চ্যানেল নিশ্চিত করতে চাই। এটি আমাদের গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের অঙ্গীকারকে যেমন শক্তিশালী করবে, তেমনি দেশের বৈদেশিক মুদ্রা আয়েও সহায়তা করবে।’

এই উদ্যোগ ব্র্যাক ব্যাংকের বৃহত্তর কৌশলের অংশ, যা এর বৈশ্বিক রেমিট্যান্স উপস্থিতি বিস্তৃত করা, গ্রাহকের সুবিধা নিশ্চিত করা এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য কার্যকর, নিরাপদ ও সময়োপযোগী আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin