বসুন্ধরা শুভসংঘের আয়োজনে পরিবেশ বিষয়ক কর্মসূচি পালন

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে পরিবেশ বিষয়ক কর্মসূচি পালন

নারায়ণগঞ্জ: শিক্ষক দিবস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক সভা করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বসুন্ধরা শুভসংঘ।  

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় সোনারগাঁ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

কালের কণ্ঠের সোনারগাঁ উপজেলা প্রতিনিধি গাজী মোবারকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সভা উদ্বোধন করেন ঢাকা বিভাগের নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও জাতীয় পর্যায়ে গুণী প্রধান শিক্ষক বি আর বিলকিস।

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সচেতনতা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও শিক্ষানুরাগী সাদিকুর রহমান সেন্টু, মেঘলা টিভির চেয়ারম্যান জহিরুল ইসলাম সিরাজ, শাহ ইরানী, মাহমুদা আক্তার, শামীমা আক্তার ও ইশরাত জাহানসহ অনেকে।

সোনারগাঁ উপজেলা বসুন্ধরা শুভসংঘের সদস্য সচিব মোস্তাক আহমেদ, বসুন্ধরা শুভসংঘ সোনারগাঁ উপজেলা শাখার বন্ধু জসিমউদ্দিন, অমিত হাসান, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, রাসেল ও আয়ুব হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী লাবিবা বিনতে নঈম প্রাপ্তি বসুন্ধরা শুভসংঘের সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

বসুন্ধরা শুভসংঘের বন্ধু মোস্তাক আহমেদ বলেন, বসুন্ধরা শুভসংঘ মানুষের কল্যাণ ও শুভকাজের জন্য প্রতিষ্ঠিত। বসুন্ধরা গ্রুপ শুভসংঘের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। সহকারী শিক্ষক মাহমুদা আক্তার বলেন, বসুন্ধরা শুভসংঘ নামের মাঝেই এর কর্মপন্থা লুকানো। বসুন্ধরা শুভসংঘ মানেই শুভ কাজের সঙ্গে থাকা।

বিশেষ অতিথির বক্তব্যে সাদিকুর রহমান সেন্টু বলেন, বসুন্ধরা শুভসংঘের মতো সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে। এ সমাজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার।  

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, চিপস, বিস্কুট কিংবা অন্যান্য প্যাকেটজাত খাবার খেয়ে যেখানে-সেখানে প্যাকেট ফেলা যাবে না। ময়লা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বি আর বিলকিস বলেন, বসুন্ধরা শুভসংঘের প্রতিটি উদ্যোগ জনকল্যাণমূলক হওয়ায় আমরা সানন্দে স্বাগত জানাই। দেশ ও জাতি গঠনে শিক্ষকদের অবদানের কথা তুলে ধরেন।  

এ সময় তিনি বলেন, আমরা দেখেছি বসুন্ধরা শুভসংঘ ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে। টাকার অভাবে যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না, তাদের ও তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে।  

পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে তিনি বলেন, কোনো রোগে আক্রান্ত হওয়ার আগেই আমাদের প্রতিরোধ করতে হবে। তার জন্য প্রয়োজন বসুন্ধরা শুভসংঘের মতো জনসচেতনতা তৈরি করা, যাতে সবাই নিজে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে এবং পরিবেশকে সুরক্ষিত রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...

Sep 14, 2025
খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা ব...

Sep 30, 2025
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিউ গভ. ডিগ্রি কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে আ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin