বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত

বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত

বোঝাই যাচ্ছিল আমিনুল ইসলাম বুলবুল বিসিবির ২০তম সভাপতি নির্বাচিত হবেন। তার বিপক্ষে সভাপতি পদে পরিচালকদের কেউ দাঁড়াবেন না। ঠিক তাই হলো। আমিনুল ইসলাম বুলবুলের বিপক্ষে কেউই সভাপতি পদে প্রতিদ্বকন্দ্বীতা করেননি। পরিচালকদের সবার সম্মতিতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

অন্যদিকে সহ-সভাপতি পদেও নির্বাচন হয়নি। ফারুক আহমেদের সাথে বরিশাল বিভাগ থেকে নির্বাচিত সাখাওয়াত হোসেনও সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তাদের দুজনার বিপক্ষেও কেউ দাঁড়াননি।

এর আগে ফারুক আহমেদের সাথে নাজমুল আবেদিন ফাহিমের সহ-সভাপতি হওয়ার কথা শোনা গেলেও তিনি উৎসাহ দেখাননি। তাই তিনি আর সহ-সভাপতি হননি। সোমবার রাত সোয়া ৮টা নাগাদ প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন এ ঘোষণা দেন।

এআরবি/আইএইচএস

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin