বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ভাস্কর্য

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ভাস্কর্য

ঝিনাইদহ শহরের ‘প্রেরণা-৭১’ চত্বরে থাকা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে থাকা ভাস্কর্যটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় ঘটনাস্থল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলার সাবেক সদস্যসচিব সাইদুর রহমান বলেন, ‌‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে অতীতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছে। এখনও তারা সেই কাজ করে যাচ্ছে। হায়েনার মতো তারা আবার অগ্নিসন্ত্রাসে মেতে উঠেছে। এজন্য বিক্ষুব্ধ হয়ে বাকশালের জনক শেখ মুজিবের স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।’

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের নভেম্বরে ৫৫ লাখ টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে বাংলাদেশের একটি মানচিত্র ও তার সামনে শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য নিয়ে ‘প্রেরণা-৭১’ চত্বর তৈরি করে ঝিনাইদহ পৌরসভা। ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলনের সময় শেখ মুজিবের ভাস্কর্যটি আংশিক ভাঙচুর করা হয়। আজ সম্পূর্ণ স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হলো।

ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী রাশেদ আলী খান বলেন, ‘শহরের সৌন্দর্যবর্ধনের জন্য ২০১৭ সালে ৫৫ লাখ টাকার একটি প্রকল্পের মাধ্যমে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের সড়ক বিভাজক অংশে আগে যেখানে ট্রাফিক বক্স ছিল, সেখানে বাংলাদেশের একটি মানচিত্র, শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য ও চারদিকে রেলিং দিয়ে ভেতরে ফুলগাছ লাগানো হয়। আজ সেটি ভেঙে ফেলা হয়েছে।’

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘পুলিশ যাওয়ার আগেই ভাস্কর্যটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন স্থানীয় লোকজন। পরে সেখানে গিয়ে দেখা যায় সব ভাঙা।’

Comments

0 total

Be the first to comment.

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি BanglaTribune | খুলনা বিভাগ

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় অনির্দিষ্টকাল...

Oct 04, 2025
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের BanglaTribune | খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্...

Sep 15, 2025

More from this User

View all posts by admin