বুসানে জুলাই মেমোরিয়াল পুরস্কার পেলো ‘কুরাক’

বুসানে জুলাই মেমোরিয়াল পুরস্কার পেলো ‘কুরাক’

দক্ষিণ কোরিয়ার ‘বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় চালু হওয়া জুলাই মেমোরিয়াল প্রাইজ পেয়েছে কিরগিজ চলচ্চিত্র ‘কুরাক’। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার গ্রহণ করেন ছবির পরিচালক এরকে ঝুমাকমাতোভা। পুরস্কারটি তার হাতে তুলে দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ তথ্য নিশ্চিত করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

চলতি বছর থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এই পুরস্কার প্রবর্তন করা হয়। সামাজিক ন্যায়বিচার, বাকস্বাধীনতা, নাগরিক অধিকার ও অসাম্যের বিরুদ্ধে সংগ্রামের মতো বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে পুরস্কারটি প্রদান করা হচ্ছে। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ ওন।

আরও পড়ুনমানহানির মামলা করছেন অনন্ত-বর্ষা ফেসবুকে ঝড় তুললো মারজুক রাসেলের কবিতা ‘বৃষ্টি, তোমার গুষ্টি...’ 

‘কুরাক’ শুরু হয় ২০২০ সালে বিশকেকের নারী বিক্ষোভের দৃশ্য দিয়ে, যেখানে পুলিশের গ্রেফতার ও পুরুষদের হামলায় সমাবেশ ভেঙে যায়। সেখান থেকে গল্প প্রবাহিত হয় দুই তরুণী—গোপনে ওয়েবক্যাম মডেল মীরিম এবং সদ্য প্রেমে পড়া নারগিজার জীবনে। তাদের কাহিনির সঙ্গে মিশে গেছে নারীর অধিকার আন্দোলন, পারফরম্যান্স আর্ট ও প্রদর্শনীর আর্কাইভ ফুটেজ। নামের মতোই—কুরাক (কিরগিজ ভাষায় প্যাচওয়ার্ক)- চলচ্চিত্রটি দেখায় ভিন্ন ভিন্ন নারীর কণ্ঠস্বর কীভাবে একত্রে মিলে নিপীড়নের দেওয়াল ভেদ করে তোলে প্রতিরোধের আওয়াজ।

এমআই/এমএমএফ/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin