চাকসু নির্বাচন: দুই দিনে ১৬৯ জনের মনোনয়নপত্র সংগ্রহ

চাকসু নির্বাচন: দুই দিনে ১৬৯ জনের মনোনয়নপত্র সংগ্রহ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের প্রথম দুই দিনে মোট ১৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ২৮ জন প্রার্থী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনে আরও ১৪১টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন সোমবার বিকেল পৌনে ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “পুরো ক্যাম্পাসজুড়ে আমরা উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি। আমরা আশাবাদী, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও শিক্ষার্থীবান্ধব চাকসু নির্বাচন উপহার দিতে পারব। ”

এদিকে দ্বিতীয় দিনে বিএনপিপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) চবি শাখার নেতারা এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে দলীয় প্যানেল এখনো ঘোষণা করা হয়নি। অন্যদিকে, দুই দিন পার হলেও ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী এখনো মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

চাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ চলবে আগামীকাল (মঙ্গলবার) বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন।

এমএ/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin