চাকসু নির্বাচনে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি নেই: পুলিশ সুপার

চাকসু নির্বাচনে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি নেই: পুলিশ সুপার

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।

তিনি বলেন, পুরো বিশ্ববিদ্যালয় এলাকা বিভিন্ন স্তরের নিরাপত্তা বলয়ে আনা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে চাকসু ভবনের সামনে নির্বাচনী ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি জানান, পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দারাও প্রতিটি ভোটকেন্দ্র ও হল পর্যবেক্ষণ করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে তল্লাশি চলছে এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সদস্যরাও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

সাইফুল ইসলাম সানতু বলেন, নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও নির্বাচনের পরবর্তী সময়-এই তিন ধাপে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রচারণা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, ভোটগ্রহণও নির্বিঘ্নে চলছে। আমরা চাই, এই শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচনের পরেও বজায় থাকুক। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি এবং এমন কোনো শঙ্কাও নেই।

এমআই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin