রাকসু নির্বাচনের ব্যালট পেপারে থাকবে ৮ ধরনের নিরাপত্তা চিহ্ন

রাকসু নির্বাচনের ব্যালট পেপারে থাকবে ৮ ধরনের নিরাপত্তা চিহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট এবং হল সংসদ নির্বাচনের ব্যালট পেপারে ৮ ধরনের নিরাপত্তা চিহ্ন (সিকিউরিটি মার্ক) রাখা হয়েছে জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ।

বুধবার ( ১৫ অক্টোবর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

এসময় তিনি আরও বলেন, রাকসু নির্বাচনের ব্যালট পেপার যেনতেন কোনো জায়গা থেকে প্রিন্ট করানো হয়নি। নাম সর্বস্ব কোনো প্রেসের কাছে এটি প্রিন্টের দেওয়া হয় নি। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বা পরীক্ষার কাজ করে থাকে এমন অভিজ্ঞতা আছে তাদের কাছে থেকে করানো হয়েছে।

তিনি বলেন, আমরা এরই মধ্যে ভোট গণনার জন্য পর্যাপ্তসংখ্যক ওয়েমার্ক রিডার মেশিন সংগ্রহ করেছি। পাশাপাশি সেগুলো ফলাফল সেন্টারে স্থাপনের কাজ চলমান শেষ পর্যায়ে। আজ ( ১৫ অক্টোবর) বিকেল থেকে এগুলো পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এসব মেশিন থেকে ১৫ থেকে ১৭ ঘণ্টার মধ্যে ফলাফল দেওয়া সম্ভব।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনার জন্য ২১২ জন শিক্ষকদের মধ্যে ১৭ জন শিক্ষকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি শিক্ষকদের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারাই এই ভোট পরিচালনা করবেন। এছাড়াও ৯১ জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিতে দুই হাজার পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, প্রধান নির্বচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম, প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমানসহ নির্বাচন কমিশনারবৃন্দ।

সাখাওয়াত হোসেন/কেএইচকে/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin