চাঁদপুরে বিক্রয় প্রতিনিধি গুলি করে হত্যার ঘটনায় আসামি গ্রেফতার

চাঁদপুরে বিক্রয় প্রতিনিধি গুলি করে হত্যার ঘটনায় আসামি গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত ১৪ মামলার আসামি রবিন ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

সোমবার (১৭ নভেম্বর) রাতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান আসামি রফিকুল ইসলাম রবিন ওরফে রবিন ডাকাতকে (৩১) গ্রেফতার করে।

রবিনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার চান্দিরগাঁও গ্রামে।

গত ১১ নভেম্বর রাতে ফরিদগঞ্জ থানাধীন রুস্তমপুর এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের বিক্রয় প্রতিনিধি হত্যার ঘটনা ঘটে।  

এ ঘটনায় গত ১৩ নভেম্বর ভিকটিমের পিতা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

র‌্যাব জানায়, ভিকটিম রুহুল আমিন (৪০) সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার একজন বিক্রয় প্রতিনিধি। তিনি দিনের বেলায় ডিপো থেকে পণ্য নিয়ে মোটরসাইকেলযোগে বিক্রি করে রাতের বেলায় ডিলারের কাছে পণ্য বিক্রয়লব্ধ অর্থ জমা দিতেন। প্রতিদিনের ন্যায় ভিকটিম ঘটনার দিন গত ১১ নভেম্বর সকালে ডিপো থেকে পণ্য নিয়ে তা ফরিদগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করে রাতে বিক্রয়লব্ধ অর্থ মোটরসাইকেলযোগে ডিলারের কাছে বুঝিয়ে দিতে যাওয়ার সময় পথিমধ্যে গ্রেফতার আসামি রবিন ও তার সহযোগী পলাতক আসামি ভিকটিমের গতিরোধ করে তার কাছ থেকে টাকা ছিনতাই করে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টাকালে ভিকটিম আসামিদের পিছু নেয়।

এক পর্যায়ে ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর সাকিনের সমিতি পোলের গোড়া নামক স্থানে রুস্তমপুর গামী পাকা রাস্তার ওপর লোকজন দেখে ভিকটিম সাহায্যের জন্য ডাকাত বলে চিৎকার করেন। গ্রেফতার আসামি রবিন আগ্নেয়াস্ত্র দিয়ে রুহুল আমিনকে হত্যা করে পালিয়ে যায়। পরে আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপন করে। 

গ্রেফতার আসামি জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin