শৈলেশ্বরী

শৈলেশ্বরী

কঙ্কালএমন মরব—দীর্ঘ চুম্বনের পর যেন স্থির ঝুলে আছি তোমার অধরেএকবিন্দু বরফের মতো!মাংস খসেছে তবু দুজনের যৌথ করোটি—স্থিত ও অবিচ্ছেদ্যবহু বহু বহু বর্ষ পরও!আর কোনো প্রত্ন জাদুঘরে—পুরাণবিদ সাজিয়ে রাখছে আমাদের সংঘবদ্ধ ক্ষয়িষ্ণু কঙ্কালঅনুশোচনাভেসে ভেসে ঐ আশ্চর্য সমুদ্র বন্দরে পৌঁছে যাব একদিন, যার সদর দরজায় দাঁড়িয়ে আছে সেই স্বয়ম্ভূ শৈলেশ্বরী—গ্রীবা ঘুরিয়ে রেখেছে দিগন্তে, বিস্ময়কর সব ঢেউ উঠছে খোলা চুলে; যাকে একটু দেখতে চাই বলে, নিভৃতে কয়েক মুহূর্ত চুম্বনে, ধরো আলিঙ্গনেও জড়াতে চাই বলে কত কত ভুল হাতে, ভুল ওষ্ঠে নিজেকে সমর্পণ করেছি কত শত অমাবস্যা-পূর্ণিমার রাতে; যাকে কোনোদিন দেখিনি অথচ হন্যে হয়ে খুঁজে চলেছি কী দিন কী রাত্রি...বৃথা সব যৌবন-ক্ষয়ের গ্লানি যখন নিজেকে বিমর্ষ ও বিস্রস্ত করে তুলেছে, তাকে বরং অলীক ভেবেছি মাঝে মাঝে, বিভ্রম ভেবেছি তবু সে তো ঠায় দাঁড়িয়েছিল ঐ আশ্চর্য সমুদ্র বন্দরের সদর দরজায়; তার হাতখানা একবার, মাত্র একবার ধরতে পারলেই বোধকরি পূর্ণ হয়ে উঠবে সমুদয় শূন্য ভাণ্ড...একবার, একবারই চাই—তারপর নৈঃশব্দ্য দীর্ঘ হবে শুধু

Comments

0 total

Be the first to comment.

সুপ্রাচীন ছায়া BanglaTribune | কবিতা

সুপ্রাচীন ছায়া

বৃষ্টিবিবর আকাশ তুমি, কোনো সংকল্পে;গোমতী নদীর তীরে, জেগে জেগে                              দীর্ঘকাল...

Oct 27, 2025
বিনয় মজুমদার BanglaTribune | কবিতা

বিনয় মজুমদার

তখন ছিল কি বেলা মধ্যদিনে নারীকে ভাবার,গণিতের খেলা তবু কড়া নাড়ে রুদ্ধ করোটিতেছিন্নতার সূত্র বোনে অন্ত...

Sep 17, 2025

More from this User

View all posts by admin