ছাঁটাই কর্মসূচির মাঝেও ৫০ হাজার নতুন কর্মী নিয়েছে ট্রাম্প প্রশাসন

ছাঁটাই কর্মসূচির মাঝেও ৫০ হাজার নতুন কর্মী নিয়েছে ট্রাম্প প্রশাসন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত ৫০ হাজার নতুন সরকারি কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই জাতীয় নিরাপত্তা খাতে যুক্ত হয়েছেন। ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রয়টার্সকে এ কথা জানান।

ফেডারেল সরকারের মানবসম্পদ পরিচালক স্কট কুপোর বলেন, নতুন নিয়োগের বেশির ভাগই হয়েছে জাতীয় নিরাপত্তা খাতে, বিশেষত, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টে (আইসিই), যা প্রশাসনের নীতিগত অগ্রাধিকারকে প্রতিফলিত করে।

একদিকে, খরচ বাঁচাতে সরকারের অন্যান্য খাতে ব্যাপক ছাঁটাই চালিয়েছে ট্রাম্প প্রশাসন। অথচ কথিত এই পুনর্গঠনের মধ্যেও নিয়োগ কার্যক্রম থেকে নেই।

কুপোর বলেন, আমরা যে খাতগুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, সেখানে কর্মী পুনর্বিন্যাস করাই আমাদের লক্ষ্য।

অথচ গত আগস্টে কুপোর বলেন, চলতি বছর প্রায় তিন লাখ সরকারি কর্মী হ্রাসের পরিকল্পনা রয়েছে।

ট্রাম্প প্রশাসন অনেক মন্ত্রণালয়ে একদিকে নিয়োগ স্থগিত এবং ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) ও স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের মতো দফতরে ব্যাপক ছাঁটাই চালিয়ে, অন্যদিকে নতুন কর্মী নিয়েছে।

চলতি বছর জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন ২৪ লাখ সদস্যের সরকারি কর্মীবাহিনী ছোট করার প্রকল্প চালু করতে ধনকুবের ইলন মাস্ককে নিয়োগ দেন। ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে মাস্কও দাবি করেন, ফেডারেল কর্মীবাহিনীর কলেবড়ে বেশি বড় এবং অকার্যকর হয়ে উঠেছে।

তাদের প্রস্তাবিত সংকোচন কর্মসূচির অংশ হিসেবে প্রায় এক লাখ ৫৪ হাজার কর্মী ট্রাম্প প্রশাসনের দেওয়া স্বেচ্ছা অবসর প্রণোদনা গ্রহণ করেন। সাবেক সরকারি কর্মী ও ইউনিয়ন প্রতিনিধিরা জানিয়েছেন, এই পদক্ষেপের প্রভাব পড়েছে আবহাওয়া পূর্বাভাস, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা কর্মসূচি ও মহাকাশ প্রকল্পসহ বিভিন্ন সরকারি কার্যক্রমে।

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin