ছাত্রলীগ নেতাকে ধরতে গিয়ে...

ছাত্রলীগ নেতাকে ধরতে গিয়ে...

চট্টগ্রাম: বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তসলিম উদ্দিন তারেককে (২৩) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য।

উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তসলিম কধুরখীল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম কধুরখীল গ্রামের দিল্লাল মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মধ্যম কধুরখীল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করার সময় এ ঘটনা ঘটেছে।  

আহত পুলিশ সদস্য এএসআই মো. শামীম ও কনস্টেবল মো. আরিফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, রাতে অভিযান চালিয়ে ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার সন্দিগ্ধ আসামি তসলিমকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে তাকে আদালতে পাঠানো হয়।

বিই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin