ছাত্রলীগের বিচারের দাবিতে ডাকসুর বিক্ষোভ, বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তনের দাবি

ছাত্রলীগের বিচারের দাবিতে ডাকসুর বিক্ষোভ, বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তনের দাবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিচার ও 'ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনের' দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বুধবার (১২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকসু ভবনের সামনে জড়ো হন নেতারা। সেখানে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।

ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম এ কর্মসূচির ঘোষণা দেন।

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের ‘পূর্ণ নির্মূল’ এবং ‘ফ্যাসিবাদী শাসনের অবসান’ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” তারা অন্যায় ও দমননীতির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানান।

সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনের দাবি জানান সূর্যসেন হল সংসদের সহ-সভাপতি আজিজুর রহমান। সমাবেশ থেকে হলটির নাম পরিবর্তন করে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’ রাখার প্রস্তাব দেওয়া হয়।

সমাবেশে ডাকসুর কেন্দ্রীয় সংসদ ও বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের BanglaTribune | আমার ক্যাম্পাস

রাকসু নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ১২ দফা দাবি জানিয়েছ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin