ছোট নৌকাগুলো গাজার কাছাকাছি যেতে পারলে নৌবাহিনী কেন পারে না?

ছোট নৌকাগুলো গাজার কাছাকাছি যেতে পারলে নৌবাহিনী কেন পারে না?

বেসামরিকদের ত্রাণবহর গাজা উপকূলের এতো কাছাকাছি পৌঁছাতে পারলে অন্যান্য দেশের নৌবাহিনী সেখানে কেন যেতে পারে না—এমন প্রশ্ন তুলেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ।

সোশ্যাল হ্যান্ডেল এক্সে দেয়া এক পোস্টে এমন প্রশ্ন তোলেন তিনি। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল-জাজিরা।

পোস্টে তিনি লেখেন, সুসজ্জিত নৌবাহিনীর দেশগুলি কেন ইসরায়েলের নৌ-অবরোধ ভাঙতে পারছে না। আমরা কি এই পৃথিবীতে বাস করি? এটা কোনোভাবেই মেনে নেয়া যায়না।

পোস্টে দেশগুলোর সমালোচনা করে ইসরায়েলকে আবারও গণহত্যা ও দুর্ভিক্ষের জন্য দায়ী করেন জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি। এছাড়া, গাজাগামী ত্রাণবাহী বহরের নিরাপদ যাত্রার জন্য শুভকামনা ব্যক্ত করে উৎসাহও দেন তিনি।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin