ফ্লোটিলায় ইসরায়েলের হামলা, ব্রাজিলের তীব্র নিন্দা

ফ্লোটিলায় ইসরায়েলের হামলা, ব্রাজিলের তীব্র নিন্দা

গাজায় সাহায্য বহনকারী গ্লোবাল সামুদ ফ্লোটিলার বেশ কয়েকটি নৌযান আটকানোর ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ব্রাজিল। সেই নৌযানে কয়েকজন ব্রাজিলিয়ান নাগরিক ছিলেন, যাদের মধ্যে দেশটির একজন সংসদ সদস্যও রয়েছেন।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সরকারের এই সামরিক পদক্ষেপ মানবাধিকারের লঙ্ঘন এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের শারীরিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আটক ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্ব এখন ইসরায়েলের ওপরই বর্তায়।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা জানিয়েছেন, তার সরকার সরাসরি ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করেছে নৌযানে থাকা ১৫ জন ব্রাজিলিয়ানের নিরাপত্তা নিয়ে। এদের মধ্যে রয়েছেন দেশটির সংসদ সদস্য লুইজিয়ান লিন্সও।

গাজা উপত্যকায় মানবিক সহায়তার প্রবেশে আরোপিত বাধা প্রত্যাহারের আহ্বান আগেই জানিয়েছিল ব্রাজিলসহ বিশ্বের বহু দেশ। এবার নৌযান আটকানোর ঘটনায় নতুন করে তীব্র প্রতিক্রিয়া জানাল দক্ষিণ আমেরিকার দেশটি।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) মূলত দুর্ভিক্ষকবলিত গাজায় পৌঁছানোর চেষ্টারত বৃহত্তম মানবিক ত্রাণ মিশনগুলোর অন্যতম। এই নৌবহরটি স্পেনের বার্সেলোনা বন্দর থেকে রওনা হয়েছে, যেখানে প্রায় ৪০টিরও বেশি বেসামরিক নৌযান রয়েছে। যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫০০ মানবাধিকার কর্মী।  

আরইউ

Comments

0 total

Be the first to comment.

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা Banglanews24 | আন্তর্জাতিক

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

জামায়াতে ইসলামীর হাতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের রক্ত লেগে আছে উল্লেখ করে বাংলাদেশে হাইকমিশনারের...

Sep 12, 2025
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Banglanews24 | আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

ফিলিস্তিনের গাজা শহরে গত দুই বছর ধরে চলমান আগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসর...

Sep 17, 2025
ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড Banglanews24 | আন্তর্জাতিক

ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড...

Sep 12, 2025

More from this User

View all posts by admin