চলনবিল দূষণরোধে তাড়াশে বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা কর্মসূচি

চলনবিল দূষণরোধে তাড়াশে বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা কর্মসূচি

সিরাজগঞ্জ: চলনবিলের জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ দূষণরোধে বসুন্ধরা শুভসংঘ তাড়াশ উপজেলা শাখার উদ্যোগে দুটি পর্যটন স্পটে জনসচেতনতা কার্যক্রম ও পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার কামারশোন ও কুন্দইল বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

চলনবিল মানেই মিঠাপানির বিস্তীর্ণ জলরাশি। পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলা নিয়ে চলনবিল অঞ্চল গঠিত।  

নিকট অতীতে এ বিল শতাধিক প্রজাতির মিঠাপানির মাছ, জলজ প্রাণী ও উদ্ভিদে পরিপূর্ণ ছিল। কিন্তু বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, শুষ্ক মৌসুমে নদনদীতে কাঙ্ক্ষিত পানি না থাকায় ও অপরিকল্পিত রাস্তাঘাটসহ অবকাঠামো নির্মাণের ফলে বিলটি এখন অস্তিত্ব সংকটে ভুগছে।  

পাশাপাশি পর্যটন স্পটগুলোতে প্লাস্টিকের বজ্য ফেলা হচ্ছে। নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে দেদারসে। এজন্য বহু জলজ প্রাণী ও উদ্ভিদ এ বিল থেকে হারিয়ে গেছে। বিপন্ন হয়ে পড়েছে অসংখ্য জলজ প্রাণী ও উদ্ভিদ।  

এসব বিষয়ে প্রশাসনের পাশাপাশি নাগরিক সচেতনতা একান্ত জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

কর্মসূচিতে বসুন্ধরা শুভসংঘ তাড়াশ উপজেলা শাখার সভাপতি শামীউল হক শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লূৎফর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাংবাদিক এম. এ. মাজিদ, রিপন সরকার, সুজন, জিন্দানী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নূরুল ইসলাম খান, ইয়াসিন আলী, সাইফুল ইসলাম, খন্দকার আলী রেজা, মো. কামরুজ্জামান, আরিফুল ইসলাম আরিফ, আব্দুর রহমান, ফজলুর রহমান, লাকি পারভীন, কেয়া খন্দকার, রূপালী পারভীন, আতিকুজ্জামান আতিক, মনিরুজ্জামান মাসুম, রায়হানুল হক, এনামুল হক, শ্যামলী সরকার ও তাড়াশ উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা এবং কালের কণ্ঠের তাড়াশ-রায়গঞ্জ প্রতিনিধি সনাতন দাশসহ অন্যরা।

জনসচেতনতা কার্যক্রম শেষে মাকড়শোন পয়েন্টে বসুন্ধরা শুভসংঘের কর্মীরা পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...

Sep 14, 2025
খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা ব...

Sep 30, 2025
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিউ গভ. ডিগ্রি কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে আ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin