চন্দনাইশে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, শাশুড়ি-পুত্রবধূসহ নিহত ৩

চন্দনাইশে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, শাশুড়ি-পুত্রবধূসহ নিহত ৩

চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে যাত্রীবাহী একটি ছোট বাসের সঙ্গে দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় তিন যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত সাতজন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দোহাজারীর সোনাই বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চন্দনাইশ পৌরসভার কারেজি পাড়া এলাকার ফাতেমা বেগম (৭৫), তাঁর পুত্রবধূ শামিমা আকতার (৪২) এবং ময়মনসিংহ সদর এলাকার মো. শরিফুল ইসলাম (২৬)। ফাতেমা ও শামিমা দোহাজারীতে এক চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সেখান থেকে অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন তাঁরা। অন্যদিকে শরিফুল ইসলাম একটি ওষুধ বিপণনকারী প্রতিষ্ঠানের কর্মী। তিনি দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন শেষে অটোরিকশায় চন্দনাইশের বিজিসি ট্রাস্ট হাসপাতালের দিকে যাচ্ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈগল পরিবহনের ছোট বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলে। আরেকটি যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলার সময় বাসটির সঙ্গে দুটি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় একটি অটোরিকশার দুজন এবং অন্য অটোরিকশার একজন নিহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়েছে। এ ছাড়া বাস ও অটোরিকশার সাত যাত্রী আহত হন।

দোহাজারী হাইওয়ে থানার দায়িত্বরত কর্মকর্তা ও উপপরিদর্শক মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনা কবলিত তিনটি যানবাহনই পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের আলোকে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin