চন্দনাইশে অস্ত্রসহ ৬ জন আটক

চন্দনাইশে অস্ত্রসহ ৬ জন আটক

চট্টগ্রাম: চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতল আমতলী এলাকা থেকে ৬ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনীর টহল টিম। এসময় তাদের কাছ থেকে একটি শুটার গান, ৩০ রাউন্ড এমোনিশন ও ৩টি চাপাতি উদ্ধার করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চন্দনাইশ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলো- বান্দরবানের ডলুপাড়া এলাকার লুকুম (৩৬), সুলাই মারমা (৩০), মং সানু মারমা (৩৮), মনুচিং মারমা (৪০), চাইসাও (৪০) ও চাচিংপ্রু মারমা (৩৮)।

চন্দনাইশ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতল আমতলী এলাকার পাহাড়ি অঞ্চলে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী অপহরণ ও হয়রানিমূলক কার্যক্রম পরিচালনা করার অপতৎপরতা চালাচ্ছিল। এলাকাবাসী তাদের চারিদিক থেকে ঘিরে আর্মি ক্যাম্পে খবর দেয়। এসময় সেনাবাহিনীর টহল টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।  

আটককৃতদের প্রাথমিক চিকিৎসার পর চন্দনাইশ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এসি/টিসি

Comments

0 total

Be the first to comment.

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025
চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025

More from this User

View all posts by admin