মালয়েশিয়া সফরে সেনাবাহিনী প্রধান

মালয়েশিয়া সফরে সেনাবাহিনী প্রধান

ঢাকা: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স (IPACC)-২০২৫-এ যোগদানের জন্য মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।  

সোমবার (২২ সেপ্টেম্বর) চার দিনের সরকারি সফরে তিনি কুয়ালালামপুর গেলেন।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানরা উপস্থিত থেকে মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন।

এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।  

এজেডএস/এসআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin