চট্টগ্রাম বন্দরে ৪০ ফুট লম্বা কনটেইনারে হঠাৎ আগুন, নিভল দ্রুত

চট্টগ্রাম বন্দরে ৪০ ফুট লম্বা কনটেইনারে হঠাৎ আগুন, নিভল দ্রুত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল চত্বরে পণ্যবাহী একটি কনটেইনারে হঠাৎ আগুন লাগে। আজ বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এই আগুন নেভানো হয়। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

বন্দর ও কাস্টমস সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর এম ইয়োকোহামা জাহাজে সিঙ্গাপুর থেকে কনটেইনারটি বন্দরে আনা হয়। ২৪ সেপ্টেম্বর কনটেইনারটি বন্দর চত্বরে রাখা হয়। গতকাল বুধবার রাত আটটার দিকে কনটেইনারটি থেকে ধোঁয়া বের হতে থাকে। তাৎক্ষণিকভাবে বন্দরের ফায়ার সার্ভিসসহ নিরাপত্তাকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বন্দরসচিব মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, কনটেইনারটি থেকে ধোঁয়া বের হওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কাস্টমস সূত্র জানা গেছে, প্রায় ৪০ ফুট লম্বা কনটেইনারটিতে মুঠোফোন, মোটরসাইকেল ও কম্পিউটারের সরঞ্জাম রয়েছে। এতে মুঠোফোনের ব্যাটারিও ছিল। কনটেইনারটি খালাসের জন্য এখনো বিল অব এন্ট্রি জমা হয়নি।

জানতে চাইলে কাস্টমসের উপকমিশনার এইচ এম কবির প্রথম আলোকে বলেন, ধোঁয়া দেখার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় কনটেইনারটির বেশির ভাগ পণ্য বের করে নেওয়া সম্ভব হয়েছে। শুধু কিছুসংখ্যক কার্টন ক্ষতিগ্রস্ত হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin