চট্টগ্রাম দিয়ে দেশ ছেড়ে বিদেশে যেতে চাইনি: রায়হান কবির

চট্টগ্রাম দিয়ে দেশ ছেড়ে বিদেশে যেতে চাইনি: রায়হান কবির

চট্টগ্রাম দিয়ে পালাতে গিয়েও ব্যর্থ আলমগীর কবির ও রায়হান কবির শিরোনামে সম্প্রতি কয়েকটি পত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছেন সাউথইস্ট ব্যাংকের সাবেক পরিচালক রায়হান কবির। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।

রায়হান কবির বলেন, ‘আমি ও আমার বাবা আলমগীর কবির কখনই দেশ ছেড়ে বিদেশে যেতে চাইনি বা যাওয়ার চেষ্টাও করিনি। গত কয়েক মাসের মধ্যে আমরা চট্টগ্রামেও যাইনি। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভুল তথ্যের ওপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে। আমাদের ব্যবসায়িক ও পারিবারিক সুনাম নষ্ট করতেই একটি মহল সংবাদটি প্রকাশ করিয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আমি ও আমার বাবা বাংলাদেশের নাগরিক। অন্য কোনও দেশে আমাদের নাগরিকত্ব নেই। দেশের বাইরে আমাদের কোথাও ব্যবসা প্রতিষ্ঠা নেই এবং অন্য কোনও দেশে আমরা কোনও বিনিয়োগও করিনি। কারও বিষয়ে নেগেটিভ সংবাদ প্রকাশের আগে ভুক্তভোগীর মতামত নেওয়া জরুরি হলেও সংবাদপত্রগুলো আমাদের সঙ্গে যোগাযোগ ও বক্তব্য না নিয়ে রিপোর্ট করেছে। এ অবস্থায় আমরা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এর আগে সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির ও তার ছেলে ওই ব্যাংকের সাবেক পরিচালক রায়হান কবির যেকোনও সময় বিদেশে পালিয়ে যেতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ার খবর প্রকাশিত হয়। 

 

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin