চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট 

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট 

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ (সিইপিজেড) এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ২টা ১০ মিনিটে সিইপিজেডের ৫ নম্বর রোডে অবস্থিত পোশাক কারখানায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন এ তথ্য জানান। 

তিনি বলেন, আজ বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে। 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin