নাগরপুরে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, বাসে অগ্নিসংযোগ

নাগরপুরে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, বাসে অগ্নিসংযোগ

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে বাসচাপায় নওরীন আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।  বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার পাকুটিয়া খানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নওরীন উপজেলার পাকুটিয়া ইউনিয়নের পাঁচতারাইল গ্রামের সোহেল মিয়ার মেয়ে। সে পাকুটিয়া বৃন্দাবন রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নাগরপুরগামী এসবি লিং পরিবহনের একটি বাস পাকুটিয়া খানপাড়া এলাকায় পৌঁছালে নওরীনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin