চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চন্দনাইশে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নয়ন (২৮) নামের এক যুবক মারা গেছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড উত্তর মুরাদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নয়ন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের খলিল সওদাগরের বাড়ির আবুল কাশেমের ছেলে।

এ বিষয়ে পটিয়া রেলওয়ে স্টেশনমাস্টার এস এম পাবেল জানান, ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে এক যুবক মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।’

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin