ভিয়েতনামে টাইফুন ‘বুয়ালোই’র তাণ্ডব, নিহত ৮

ভিয়েতনামে টাইফুন ‘বুয়ালোই’র তাণ্ডব, নিহত ৮

ভিয়েতনামে তাণ্ডব চালিয়েছে টাইফুন ‘বুয়ালোই’। এতে প্রাণ গেছে কমপক্ষে আট জনের। এখনও নিখোঁজ ১৭ জন। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ হাতিনে আঘাত হানে টাইফুনটি।

এ সময়, প্রবল বাতাসে উপড়ে যায় গাছপালা, ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রদেশটির বেশ কিছু অংশে এখনও বিচ্ছিন্ন রয়েছে ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা।

এর আগে, বুয়াইলোইয়ের প্রভাবে রোববার থেকেই তীব্র বাতাস আর ভারী বৃষ্টিপাত শুরু হয় উপকূলীয় এলাকায়। এতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় অনেক জায়গায়।

এর আগে, টাইফুন আঘাত হানার আগেই ১০টি উপকূলীয় এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয় হাজার হাজার বাসিন্দাকে। সব মাছ ধরার ট্রলারকে বন্দরে ভিড়তে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। সেইসাথে, বন্ধ রাখা হয় বেশ কয়েকটি বিমানবন্দরও।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin