চট্টগ্রাম স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় হাতাহাতি, আহত ১০

চট্টগ্রাম স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় হাতাহাতি, আহত ১০

চট্টগ্রাম ক্রিকেট স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় হাতাহাতিতে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ছয় জনকে আটক করেছে।

বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে নগরের পাহাড়তলীর সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এ ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের জুলাই যোদ্ধা দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। এই স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ ছিল।

পুলিশ জানায়, আহত ব্যক্তিদের মধ্যে তিন জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন- মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। তারা হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা।

এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিস্ট সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড ধারণ এবং ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। খেলা দেখতে যাওয়া সাধারণ দর্শকেরাসহ অন্যরা এর প্রতিবাদ করলে ওই সময় ছাত্রলীগের হামলায় কমপক্ষে ১০ জন জুলাই যোদ্ধা আহত হয়েছেন। এর মধ্যে তিন জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানতে চাইলে পাহাড়তলী থানার ওসি জসিম উদ্দিন বলেন, স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে। তাদের নাম–ঠিকানা যাচাই–বাছাই করা হচ্ছে। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin