চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম ইফফাত নুর তানভীর (২৮)। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

মৃত পরিবার সূত্রে জানা গেছে, ইফফাত ৯ সেপ্টেম্বর থেকে জ্বরে ভুগছিলেন। পরে ১৩ সেপ্টেম্বর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার রাতে তাঁর শরীরে ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হয়। অবস্থার অবনতি হওয়ায় আজ সকালে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। বেলা সাড়ে তিনটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ আজ রাতে প্রথম আলোকে বলেন, তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। পাশাপাশি তাঁর ওজন অস্বাভাবিক বেশি এবং হার্টে ব্লক ছিল।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin