চট্টগ্রামে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু, আক্রান্ত ২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু, আক্রান্ত ২৬

চট্টগ্রাম: ডেঙ্গু আক্রান্ত এক কিশোরীর মৃত্যুর খবর জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৬ জন নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।  

ডেঙ্গুতে মৃত্যু হওয়া জয়ত্রী নামে ওই কিশোরী গত ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং ৩০ সেপ্টেম্বর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এবছর ডেঙ্গুতে ৬ নারীসহ ২০ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরের বিভিন্ন হাসপাতালে ২৬ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫৪১ জনে। এর মধ্যে ১ হাজার ৩৬৩ মহানগরের এবং ১ হাজার ১৭৮ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এমআর/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin