চট্টগ্রামে লোহার ডিপোতে বিস্ফোরণে ৮ জন দগ্ধ

চট্টগ্রামে লোহার ডিপোতে বিস্ফোরণে ৮ জন দগ্ধ

চট্টগ্রাম নগরে লোহার ডিপোতে হাইড্রোলিক বিস্ফোরণে ৮ জন আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা রোড এলাকায় একটি লোহার ডিপোতে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধ ৮ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- আব্দুল কাদের (৬০), আবুল কাসেম (৬০), করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান বয়স (৬০), জামাল হোসেন (৩৮), রাসেল (২৮) ও  বাহার উদ্দিন (৪৫)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, পাহাড়তলী থানা এলাকায় সাগরিকা রোড এ লোহার ডিপোতে হাইড্রোলিক বিস্ফোরণে দগ্ধ ৮ জনকে চমেক হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ৩৬ নং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন।

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin