এনসিএল ক্রিকেটে উড়ন্ত সূচনা চট্টগ্রামের

এনসিএল ক্রিকেটে উড়ন্ত সূচনা চট্টগ্রামের

এবারের এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করলো চট্টগ্রাম বিভাগ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সিলেট স্টেডিয়ামে ঢাকা মেট্রোকে ৮ উইকেটে উড়িয়ে অনায়াস সূচনা করে চট্টগ্রাম।

তবে লক্ষ্য সহজ ছিল না। জিততে চট্টগ্রামের দরকার ছিল ১৮৬ রান। প্রথমে ব্যাট করতে নেমে নাইম শেখ, তরুণ মাহফিজুল আর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটের ওপর ভর করে ৫ উইকেটে ১৮৫ রানের বড় স্কোর গড়ে ঢাকা মেট্রো।

তাতেও শেষ রক্ষা হয়নি। চট্টগ্রামের মাহমুদুল হাসান জয়, সাহাদাত হোসেন দিপু আর মুমিনুল হকরা আস্থা ও দক্ষতার সঙ্গে খেলে মাত্র ২ উইকেট খুইয়ে ১৯ বল আগেই লক্ষ্যে পৌছে যান।

ঢাকা মেট্রো ১৮৫/৬ ২০ ওভারে (নাঈম ৪৬, মাহফিজুল ৪১, মাহমুদউল্লাহ রিয়াদ ৪১*, আবু হায়দার রনি ২৪*; নাঈম ২/৩২, রুবেল ১/১৬)।

চট্টগ্রাম বিভাগ: ১৮৬/২ ১৬.৫ ওভারে (মাহমুদুল হাসান জয় ৭১, শাহাদাত হোসেন দিপু ৬৪*, মুমিনুল ৩১; মাহমুদুল ১/১০)।

ফল: চট্টগ্রাম বিভাগ ৮ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: মাহমুদুল হাসান।

এআরবি/এমআইএইচএস/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin