চট্টগ্রামে প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫–৩ মহড়া এগিয়ে নিচ্ছে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা

চট্টগ্রামে প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫–৩ মহড়া এগিয়ে নিচ্ছে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা

ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স–সিডিএ) ট্রেসি অ্যান জ্যাকবসন গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জহুরুল হক বিমানঘাঁটিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫–৩ মহড়া পর্যবেক্ষণ করেন।

দুর্যোগ মোকাবিলা ও মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রম জোরদার ও আঞ্চলিক অংশীদারত্ব বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে গত সোমবার এই মহড়া শুরু হয়েছে। সপ্তাহব্যাপী মহড়ায় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ৯২ জন, বাংলাদেশ বিমানবাহিনীর ৯০ জন সদস্য, শ্রীলঙ্কা বিমানবাহিনীর দুজন চিকিৎসাকর্মী, ওরেগন এয়ার ন্যাশনাল গার্ড এবং আঞ্চলিক সহযোগী অংশীদারেরা অংশ নিয়েছেন।

ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় আজ বুধবার এক ই–মেইলে বলেছেন, প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়ার মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। এই মহড়ার মূল লক্ষ্য চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা, প্রকৌশল সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি করা।

মার্কিন দূতাবাসের মুখপাত্র আরও বলেন, প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫–৩ মহড়া যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের চলমান প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক প্রস্তুতির অঙ্গীকারকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করে, যা ভবিষ্যৎ সংকটে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা জোরদার করবে। বাস্তবসম্মত সংকটের অনুকরণে করা এই মহড়া অংশীদার দেশগুলোর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সামর্থ্য বৃদ্ধি করে আঞ্চলিক সহনশীলতা গড়ে তোলে এবং ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলজুড়ে দীর্ঘমেয়াদি নিরাপত্তা সহযোগিতাকে সুদৃঢ় করে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin